২৮ আগস্ট, ২০১৫ ২১:০৬
মৌলভীবাজারের বড়লেখায় ‘মোহাম্মদ নগর রয়্যালস রাইডার ক্রিকেট একাডেমি’’র আত্মপ্রকাশ ও কমিটি গঠন সম্পন্ন হয়েছে। শুক্রবার মোহাম্মদ নগর বাজারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সর্বস্মতিতে এম নজরুল ইসলামকে সভাপতি ও দেলোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
সভায় ক্রীড়া ব্যক্তিত্ব ব্যবসায়ী আয়নুল ইসলামের সভাপতিত্বে ও সজীব শর্মা এবং রাসেল আহমেদ রাসুর যৌথ সঞ্চালনায় ‘মোহাম্মদ নগর রয়্যালস রাইডার ক্রিকেট একাডেমী’’র প্রতিষ্ঠাকালীন কার্যকারী কমিটির নাম ঘোষণা করা হয়। কার্যকারী কমিটির সহ-সভাপতি হলেন আবুল হোসেন আবু, সহ-সাধারণ সম্পাদক জয় দেব নুপুর, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ রাসু, সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদ হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক সজীব শর্মা, ক্রীড়া সম্পাদক কয়েছ আহমদ, দফতর সম্পাদক আব্দুল্লাহ-আল-মামুন, প্রচার সম্পাদক মাসুক আহমদ, সহ-প্রচার সম্পাদক রুবেল আহমদ। এদিকে কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন উপদেষ্ঠা বকুল বর্ধন, আরিফুল ইসলাম, ফয়েজ, শাহীন আহমেদ, কাওছার আহমেদ, জিল্লুর রহমান, রুবেল, জাবেদ, রাজু, আলম প্রমুখ।
আপনার মন্তব্য