বড়লেখা প্রতিনিধি

২৯ আগস্ট, ২০১৫ ১৭:৪৬

বড়লেখায় কৃষকের লাশ উদ্ধার

মৌলভীবাজারের বড়লেখায় জিয়াবুর রহমান (৩৫) নামের এক কৃষকের লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার ২নং দাসের বাজার ইউপির গুলুয়া গ্রামের সফর উদ্দিনের পুত্র। শুক্রবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন জিয়াবুর।

এলাকাবাসী ও থানা পুলিশ সুত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে জিয়াবুর রহমান মাছ শিকার করার কথা বলে বাড়ি থেকে বের হন। কিন্তু রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজতে বের হন। রাতভর তার কোন সন্ধান পাওয়া যায়নি। শনিবার সকালে সুনামপুর এলাকার দরং বিলে তার ভাসমান লাশ পাওয়া যায়। পরে দাসের বাজার ইউপি চেয়ারম্যান মাহতাব উদ্দিনের উপস্থিতিতে স্থানীয়রা লাশ উদ্ধার করেন। খবর পেয়ে থানার এসআই অমিতাব দাস তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কিন্তু নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় ও আবেদনের প্রেক্ষিতে লাশ ময়না তদন্ত ছাড়াই দাফনের অনুমতি প্রদান করা হয়। তবে তার মৃত্যুর সঠিক কারন জানা যায়নি।

আপনার মন্তব্য

আলোচিত