সিলেটটুডে ডেস্ক

২৯ আগস্ট, ২০১৫ ১৭:৫৪

গোয়াইনঘাট থানার ওসি ও এক এসআই প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সিলেট জেলার গোয়াইনঘাট থানার ওসি আব্দুল হাই ও এস হাই হাবিবুর রহমানকে দুর্নীতিবাজ আখ্যায়িত করে তাদের প্রত্যাহারের দাবি জানিয়েছে 'আমরা গোয়াইঘাটবাসী'। এই দাবিতে শনিবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করেছে তারা।

দুপুর ১২ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এই মানববন্ধনে গোয়াইনঘাটের শতাধিক মানুষ অংশ নেন।

আমজনতা বাংলাশের আহব্বায়ক মোঃ কামরুল হাসান জুলাসের সভাপতিত্বে এম এইচ কে শাহীন আহম্মদেও পরিচালনায় বক্তারা বলেন, ওসি আব্দুল হাই গোয়াইনঘাট বাসীকে অন্যায়ভাবে মিথ্যা মামলা হামলায় হয়রানী করছে। যার কারনে গোয়াইঘাটের নিরীহ মানুষ আজ এই দুর্নীতিবাজ ওসির মিথ্যার কবল থেকে বাঁচতে পারেনি সাধারন জনগন। ওসি আব্দুল হাই এর আতংকে দিশেহারা গোয়াইনঘাট উপজেলার ৯ ইউনিয়নে একটি সিন্ডিকেট গঠন করে পুরো উপজেলার একটি নেটওয়ার্ক গঠন করে প্রতিদিন কয়েক লক্ষ টাকা চাঁদা আদায় করে।

বক্তারা বলেন, বদলী হওয়ার পরও গোয়াইঘাটের টাকার মায়ায় অদৃশ্য শক্তির কারনে আবারও ফিরে আসেন। অবিলম্বে আব্দুল হাইকে প্রত্যাহার করে গোয়াইনঘাট বাসীকে মুক্ত করার আহব্বান জানান বক্তারা।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, জাগো সিলেট আন্দোলনের সভাপতি আলাউদ্দিন আলো, সংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, সোনার বাংলা সমাজ কল্যান সংস্থার সভানেত্রী রাহেলা আক্তার রানী, বাংলাদেশ ছাত্র সমিতি সিলেট শাখার সাধারন সম্পাদক চপল কান্তি সরকার, এম সি কলেজের ছাত্র নেতা জোনায়েদ হোসেন, দক্ষিন সুরমা ডিগ্রি কলেজের ছাত্র নেতা ঝুমন দাশ, সুমন বৈদ্য রাশেদ খান, রাহুল সরকার, জয়ন্ত সরকার, আলী আহম্মদ, উৎপল রায়, প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত