সুনামগঞ্জ প্রতিনিধি

২৯ আগস্ট, ২০১৫ ১৭:৫৮

চাঁদাবাজি ও ভাংচুর মামলায় পিতা পুত্রসহ ৩ জন জেল হাজতে

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হবিবপুর (আশিঘর ভদ্রবাড়ী)’র প্রবাসী নুরুল হকের দায়েরকৃত চাঁদাবাজী, ভাংচুর ও লুটপাটের মামলায় পিতা পুত্রসহ ০৩ (তিন) জনকে জেল হাজতে প্রেরন করেছে আদালত। সুনামগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শ্যামা কান্ত সিনহার আদালতে তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।

মামলা সুত্রে জানাযায়, জগন্নাথপুর উপজেলার হবিবপুর গ্রামের মৃত মুশাহিদ আলীর পুত্র আবদুল হক (৬০), সোহেল আমিন (৪২), তোহেল আমিন (২৫), কাহেল আমিন (২২) কে আসামি করে চলতি বছর এপ্রিল মাসে মামলা করেন। দায়রী মামলায় (নং-১, তাং-০১/০৪/১৫ইং) গত মঙ্গলবার ২৫ আগষ্ট শ্যামা কান্ত সিনহার আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত ০৩ (তিন) জনের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন। অপর আসামী সোহেল আমিনকে জামিন দিয়েছে আদালত।

আপনার মন্তব্য

আলোচিত