২৯ আগস্ট, ২০১৫ ১৮:০১
হবিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন কাজী জিয়া উদ্দিন আহমেদ প্রতিষ্ঠিত কলেজকে বাদ দিয়ে যুদ্ধাপরাধের মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত সৈয়দ কায়সার প্রতিষ্ঠিত কলেজকে জাতীয়করণের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে মাধবপুর উপজেলার মনতলা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তৃতা করেন উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের ডেপুটি কমান্ডার আব্দুল মালেক মধু, বহরা ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন, সহকারী অধ্যাপক মহিউদ্দিন আহমেদ, গর্ভনিং বডির সদস্য কামেশ রঞ্জন কর, আওয়ামীলীগ সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক আরিফুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুল আউয়াল চৌধুরী, জাপা সেক্রেটারী আক্তার হাসেন মনির, শিক্ষক মজিবুর রহমান বাহার, তাসাদ্দুক আহমদ, মওলানা আব্দুল মন্নান, আব্দুল জলিল, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক তিতন, মিজানুর রহমান দুলু, আনোয়ার হোসেন বেলাল প্রমূখ।
বক্তারা বলেন, ১৯৭০ সালে মনতলা শাহজালাল বিশ্ববিদ্যালয় কলেজটি প্রতিষ্ঠা করেছেন একজন বীর মুক্তিযোদ্ধা। পক্ষান্তরে যুদ্ধাপরাধের মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত সৈয়দ কায়সার ও তার পরিবার তাদের পিতার নামে সৈয়দ সঈদ উদ্দিন কলেজ প্রতিষ্ঠা করেন। এখন শাহজালাল কলেজকে বাদ দিয়ে সৈয়দ সঈদ উদ্দিন কলেজ জাতীয়করণের ষড়যন্ত্র চলছে। এ ষড়যন্ত্র রুখতে তারা প্রয়োজনে ঢাকা-সিলেট মহাসড়ক ও রেলপথ অবরোধের হুমকি দেন।
আপনার মন্তব্য