০৪ সেপ্টেম্বর, ২০১৯ ১৯:২৯
গত ৩ সেপ্টেম্বর সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকম-এ “শ্রীমঙ্গলে ছিনতাইকৃত স্বর্ণনসহ স্বর্ণ ব্যবসায়ী আটক” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন স্বর্ণ ব্যবসায়ী শৈলেন বণিক।
প্রতিবাদলিপিতে তিণি উল্লেখ করেন, শ্রীমঙ্গল শহরের পুরানবাজারস্থ কনক জুয়েলার্সের মালিক মানিক দেবনাথ ৬/৭ দিন পূর্বে কিছু চোরাই স্বর্ণ কিনেছিলেন। যার ফলশ্রুতিতে মৌলভীবাজার থানা পুলিশ কনক জুয়েলার্সের মালিক মানিক দেবনাথকে গ্রেপ্তারও করেছেন। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে মানিক দেবনাথ জানান, তাঁর কাছ থেকে নতুনবাজারস্থ রতন জুয়েলার্সের মালিক শৈলেন বণিকের নিকট ৮ আনা ২ রতি ওজনের একটি চেইন ক্রয় করে নিয়েছেন। এরই প্রেক্ষিতে মৌলভীবাজার থানা পুলিশ আমাকে আর কোন তথ্য জানি কিনা সে জন্য মৌলভীবাজার থানায় ডেকেছিলেন। আমি পুলিশকে আর কিছু জানি না বললে পুলিশ আমাকে শ্রীমঙ্গলে পাঠিয়ে দেন।
প্রতিবাদপত্রে শৈলেন বণিক বলেন, এ ঘটনা নিয়ে সিলেটটুডেতে যে খবরটি প্রকাশ করেছেন তা মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও কাল্পনিক কাহিনী। তার এই সংবাদে আমার ব্যবসায়িক ও সামাজিক ভাবে মান সম্মান ও আর্থিক বিরাট ক্ষতিসাধন হয়েছে। আমি উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ জানাই।
প্রতিবেদকের বক্তব্য: সংবাদটি পুলিশের বরাত দিয়ে করা হয়েছে এবং যে পুলিশ কর্মকর্তা তাকে আটক করেছিলেন তার এবং মৌলভীবাজারের এএসপি রাশেদুলের বক্তব্যের বরাতে সংবাদটি করা হয়েছে৷
আপনার মন্তব্য