বিশ্বনাথ প্রতিনিধি

০৭ সেপ্টেম্বর, ২০১৯ ১৯:১২

বিশ্বনাথে বিট পুলিশিং বিষয়ক সভা

ইউনিয়ন পর্যায়ে সম্প্রসারিত বিট পুলিশিং বিষয়ক কার্যক্রম বাড়াতে সিলেটের বিশ্বনাথে সভা করেছে বিশ্বনাথ থানা পুলিশ।

শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে রামপাশা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মূসা। তিনি বলেন, জনগণকে পুলিশের কাছাকাছি পৌঁছাতেই এ সম্প্রসারিত বিট পুলিশিংয়ের সভার আয়োজন করা হয়েছে।

রামপাশা ইউনিয়ন চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে ও থানার এসআই দেবাশীষ শর্ম্মার পরিচালনায় সভায় প্রধান বক্তার দেন উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য দেন রামপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম ও রামপাশা ইউনিয়ন পরিষদের মেম্বার জামাল আহমদ।

সভায় আরো বক্তব্য দেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক আতিকুর রহমান আতিক, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি পার্থ সারথী দাশ পাপ্পু, রামপাশা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল মুকিত সুমন, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ। এর আগে সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন রামপাশা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরব শাহ।

আপনার মন্তব্য

আলোচিত