৩১ আগস্ট, ২০১৫ ২১:১৫
সিলেটের কোম্পানীগঞ্জে বিনাম হোসেন (১৬) হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে ৩ আসামী। সোমবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়া তিন আসামী হচ্ছে শামসুজ্জামান, নুরুজ্জামান ও শাহীন মিয়া।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজ্ঞান চাকমা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
গত ১৬ আগস্ট কোম্পানীগঞ্জ থানার লাছুখাল গ্রামের বিনাম হোসেন নিখোঁজ হয়। তারা বাবা আলী আহমদ এ মর্মে থানায় জিডি দায়ের করেন। গত ২৮ আগস্ট বিনামের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়। ৩০ আগস্ট কোম্পানীগঞ্জ থানা পুলিশ হত্যাকান্ডে জড়িত সন্দেহে উপরোক্ত তিনজনেক গ্রেফতার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে।
সোমবার আদালতে শামসুজ্জামান, নুরুজ্জামান ও শাহীন জানায়. পাভেল নামক একজনকে বিনাম হোসেন ১০ হাজার টাকা ধার দেয়। বারবার টাকা ফেরত চাওয়া সত্তে¡ও পাভেল বিনামের টাকা ফেরত দেয় নি। গত ১৬ আগস্ট পাভেল টাকা ফেরত দেয়ার কথা বলে বিনামকে ডেকে নেয়। পরে পাভেল ও উপরোক্ত তিনজন মিলে বিনামের মাথায় লোহার পাইপ দিয়ে আঘাত করে এবং ছুরিকাঘাত করে তার মৃত্যু নিশ্চিত করে।
পরে বিনামের লাশ কোম্পানীগঞ্জ থানাধীন ব্র্যাক অফিসের পাশে বালুর মধ্যে গর্ত করে লুকিয়ে রাখা হয়। গত ২৮ আগস্ট শিশুরা মাছ ধরার সময় লাশের মাথা দেখতে পেলে বিনামের লাশের বিষয়টি ধরা পড়ে।
আপনার মন্তব্য