০১ সেপ্টেম্বর, ২০১৫ ১১:৩৪
ইঁদুরের বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা চালানো বারো বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শিশুটির নাম ইসমাইল হোসেন (১২)। সে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চাঁদপুর গ্রামের আকবর হোসেনের ছেলে। ইসমাইল জালালপুর কাইত্তা মাদ্রাসা নামক একটি কওমি মাদ্রাসার ছাত্র।
ইসলামাইল হোসেনের সাথে কথা বলে জানা যায়, মাদ্রাসার পড়ার ইচ্ছা না থাকলেও জোর তাকে সেখানে ভর্তি করা হয়। মাদ্রাসার হুজুরদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করে ইসমাইল বলে,
'হুজুররা মারে, ওখানে আর যাইতাম চাইনা'।
ইসমাইল বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ২১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন তার শারীরিক অবস্থা উন্নতির দিকে।
আপনার মন্তব্য