নিজস্ব প্রতিবেদক

০২ সেপ্টেম্বর, ২০১৫ ০১:৪৯

নগরীর প্রথম ফুটওভার ব্রিজের উদ্বোধন বৃহস্পতিবার

বৃহস্পতিবার উদ্বোধন হতে যাচ্ছে সিলেট নগরীতে নির্মিত প্রথম ফুটওভার ব্রিজের। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে এটি আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এরপর মানুষের চলাচলের জন্য উন্মক্ত করে দেওয়া হবে।

মঙ্গলবার সিলেট সিটি করপোরেশন এ তথ্য জানিয়েছে।

১ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত ফুটওভার ব্রিজটি সিলেটের প্রথম ফুটওভার ব্রিজ। গত ২১ মে ব্রিজটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিলো।

নগরীর কোর্ট পয়েন্ট সংলগ্ন কালেক্টরেট মসজিদ মার্কেট ও মধুবন মার্কেটের সামনের সড়কে ব্রিজটি নির্মিত হয়েছে।

সিলেট সিটি করপোরেশনের তত্ত্বাবধানে স্টিলের কাঠামোতে নির্মিত এই ব্রিজের রয়েছে ৬টি সিঁড়ি। নান্দনিক সৌন্দর্যের দিকে নজর রেখেই এটি নির্মাণ করা হয়েছে বলেও জানান সংশ্লিষ্টরা।

আপনার মন্তব্য

আলোচিত