ডেস্ক রিপোর্ট

০৩ সেপ্টেম্বর, ২০১৫ ২০:১৫

ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবীতে অবস্থান কর্মসূচী

বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা’র উদ্যোগে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত আন্দোলন পরিচালনা কমিটির আয়োজনে ১লা সেপ্টেম্বর ২০১৫ মঙ্গলবার বিকাল ৫টা ১৫ মিনিটের সময় সংস্থার জিন্দাবাজারস্থ শাখা কার্যালয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক নির্মিত রিকসার ল্যান উঠিয়ে রাস্তা উন্মুক্ত করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সিলেট কল্যাণ সংস্থা ও ফুটপাত ও রাস্তা দখলমুক্ত আন্দোলন পরিচালনা কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

সভায় আশা পোষন করা হয় সিলেট নগরীর সৌন্দর্য্য রক্ষায় রিকসার ল্যান যেভাবে উঠানো হয়েছে, তদ্রুপ ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করে সর্বস্তরের নাগরিকদের চলাচলে ও যানবাহন যাতায়াতে বাস্তবভিত্তিক পরিকল্পিত সুদুর প্রসারী কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

গত ৮ আগস্ট ফুটপাত ও রাস্তা দখলমুক্ত আন্দোলন পরিচালনা কমিটির আয়োজনে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে সিলেটপ্রেমীদের অঙ্গিকার কর্মসূচী থেকে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবীতে ১৬ আগস্ট থেকে ২৩ নভেম্বর পর্যন্ত ১০০ দিনের কর্মসূচী ঘোষণা করা হয়।

কর্মসূচীর প্রথম দিকে সিসিক কর্তৃক রিকসার ল্যান উত্তোলন করায় নগরবাসী আশান্বিত হোন যে, ধারাবাহিকতায় নগরীর ফুটপাত ও রাস্তা সংশ্লিষ্ট মহল কর্তৃক দখলমুক্ত হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত আন্দোলন পরিচালনা কমিটির আয়োজনে আগামী ৬ সেপ্টেম্বর ২০১৫ রবিবার বেলা সাড়ে ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবীতে ১ (এক) ঘণ্টার অবস্থান কর্মসূচীর উদ্যোগ গ্রহণ করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র কাছ থেকে জাতীয় যুব দিবস ২০১০এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত সিলেট কল্যাণ সংস্থা’র প্রতিষ্ঠাতা সভাপতি ও কার্যকরী কমিটির সভাপতি মোঃ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত আন্দোলন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক এ.কে কামাল হোসেনের পরিচালনায় বিশেষ সভায় বিভিন্ন মতামত উপস্থাপন করে বক্তব্য রাখেন ফুটপাত ও রাস্তা দখলমুক্ত আন্দোলন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ আজিজুর রহমান আজিজ, সদস্য মোঃ আলিম উদ্দিন, অন্যান্যদের মধ্যে মোহাম্মদ আখলু মিয়া, হুমায়ুন রশিদ চৌধুরী, মোঃ হাবিবুর রহমান, মোঃ কেরামত হোসেন, সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী মোঃ আবুবকর সিদ্দিক চৌধুরী আজমল, মোঃ তোফায়েল চৌধুরী পারভেজ ও মাওলানা আব্দুর রহমান সাজু।

বিশেষ সভা থেকে আগামী ৬ সেপ্টেম্বর ২০১৫ রবিবার বেলা সাড়ে ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবীতে ১ (এক) ঘণ্টার অবস্থান কর্মসূচীতে দলমত নির্বিশেষে সর্বস্তরের অধিকার সচেতন নাগরিক সমাজকে উপস্থিত থাকার জন্য ফুটপাত ও রাস্তা দখলমুক্ত আন্দোলন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা মোঃ এহছানুল হক তাহের ও আহবায়ক মোঃ আজিজুর রহমান আজিজের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়।

আপনার মন্তব্য

আলোচিত