বড়লেখা প্রতিনিধি

০৫ সেপ্টেম্বর, ২০১৫ ০০:৩৫

বড়লেখায় শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি-মঞ্জু লাল দে, সম্পাদক-কায়েদে আজম

মৌলভীবাজারের বড়লেখায় ৪ সেপ্টেম্বর শুক্রবার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির ৭ পদে নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে মোট ভোটার ছিলেন-৬৯৫জন। ভোট প্রদান করেছেন-৪৬৫ জন। নির্বাচনের ফলাফলে সভাপতি পদে ৩৪০ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন মঞ্জু লাল দে। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি নুরুল হক পেয়েছেন ১১৫ ভোট। সাধারণ সম্পাদক পদে ৩৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কায়েদে আজম।

তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি নাজিম উদ্দিন পেয়েছেন ১১৬ ভোট। অন্যদিকে সাংগঠনিক সম্পাদক পদে আতাউর রহমান শামীম (২১২-ভোট), অর্থ বিষয়ক সম্পাদক পদে রূপক চন্দ্র দাস (৩১৪-ভোট), ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে নাজিম উদ্দিন (২৫৬-ভোট), কাব-স্কাউট পদে সাবুল মিয়া (২৬৪-ভোট) এবং মহিলা বিষয়ক সম্পাদক পদে হাছনা বেগম (৩১২-ভোট) পেয়ে নির্বাচিত হয়েছেন। সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়ে সমাপ্ত হয় বিকেল ৩টায়। রাত ৮টায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার মো: খলিলুর রহমান। নির্বাচনে সদস্য সচিবের দায়িত্ব পালন করেন রঞ্জিত কুমার দে, সফিক উদ্দিন, ঝর্ণা রানী ভৌমিক।  

আপনার মন্তব্য

আলোচিত