০৫ সেপ্টেম্বর, ২০১৫ ১২:৩৮
সিলেটের বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের ২০১৬-১৭ সালের কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্বনাথ নতুন বাজারস্থ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এক বার্ষিক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সাবেক সভাপতি আব্দুল আহাদ।
সভায় সর্বসম্মতিক্রমে জাহাঙ্গীর আলম খায়েরকে (চ্যানেল-এস ইউ কে/সমকাল/কাজিরবাজার/ সম্পাদক প্রতিদিনের খবর.কম) সভাপতি, মামুনুর রশীদ মামুনকে (ইনকিলাব/সিলেট বাণী) সাধারণ সম্পাদক ও রুহেল উদ্দিনকে (জি-নেট টিভি.কম) কোষাধ্যক্ষ করে ১৬ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহ-সভাপতি আশিক আলী (যুগান্তর/যুগভেরী), এম আর টুনু তালুকদার (মাই টিভি/ সম্পাদক দৈনিক সময়ের ডাক.কম), যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বেগ (বাংলাদেশ প্রতিদিন), লোকমান হোসেন (আমাদের সময়/সম্পাদক বিশ্বনাথ এক্সপ্রেস.কম), দপ্তর সম্পাদক মশিউর রহমান (মিলেনিয়াম টিভি), প্রচার সম্পাদক এটিএম আব্বাস (আমাদের অর্থনীতি/সম্পাদক বিশ্বনাথ২৪.কম)।
এছাড়াও কার্যনির্বাহী সদস্যরা হলেন- আব্দুল আহাদ (ইউরো বাংলা), সালেহ আহমদ শান্ত (সিলেট সংলাপ), মোছাদ্দিক হোসেন সাজুল (সম্পাদক বিশ্বনাথ বার্তা), এনামুল হক মামুন (সিলেট প্রান্ত), শুকরান আহমদ রানা (সিল্.টিভি.কম), ও আক্তার আহমদ শাহেদ (মানবজমিন/শ্যামল সিলেট)।
আপনার মন্তব্য