উত্তম কাব্য

০৫ সেপ্টেম্বর, ২০১৫ ১৩:৫০

শিববাড়ি মন্দিরে জন্মাষ্টমী পালন

দক্ষিণ সুরমার শিববাড়ি মন্দিরে আজ(শনিবার) সনাতন ধর্মের পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালন করে সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ গোটাটিকর, শিববাড়ি।
সকাল সাড়ে ৯টায় পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের প্রতিকৃতিসহ এক বর্ণাঢ্য নগর পরিক্রমা শুরু হয় শিববাড়ি মন্দির হতে দক্ষিণ সুরমার চাঁদনীঘাট এলাকায় পর্যন্ত গিয়ে আবার শিববাড়ি মন্দিরে এসে শেষ হয়।

দুপুর ১২ ঘটিকায় ধর্মসভা শুরু হয়।আলোচ্য বিষয় ছিল ভগবান  শ্রীকৃষ্ণের জীবনাদর্শ আলোচনা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশন এর সাবেক মেয়র  বদর উদ্দিন আহমেদ কামরান,সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও সাবেক ২৭ নং ওয়ার্ড কমিশনার জনাব আজম খান,২৫ ২৬ ও ২৭ নং ওয়ার্ড এর মহিলা কাউন্সিলর এডভোকেট রোকসানা বেগম শাহনাজ,সাবেক মহিলা কমিশনার আছম বেগম,এডভোকেট দিলীপ কুমার দাস,শমসের সিরাজ সোহেল ও স্থানীয় বাসিন্দারা।

উদযাপন কমিটির সভাপতি শুভ্রাংশু দে অপুর সভাপতিত্বতে ও   সাধারণ সম্পাদক এডভোকেট বিপ্লব কান্তি দে মাধব'র  উপস্থাপনায় মন্দির প্রাঙ্গণে দুপুরে মন্দিরে প্রসাধ বিতরণ ও বিকেলে  সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়েছে ।

আপনার মন্তব্য

আলোচিত