০৮ সেপ্টেম্বর, ২০১৫ ১৯:৪৮
নগরীর রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তারক্ষীদের হামলায় ৬ ছাত্রলীগ কর্মী আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন সিলেট মহানগর ছাত্রলীগ। একইসঙ্গে হামলার সাথে জড়িতদের ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছে সংগঠনটি।
এক যৌথ বিবৃতিতে সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাসিত রুম্মান ও সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার বলেন, ‘৪৮ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করা না হলে সিলেটের সকল ছাত্রসমাজ ঐক্যবদ্ধ হয়ে জোর আন্দোলন গড়ে তুলবে।’
আপনার মন্তব্য