সিলেটটুডে ডেস্ক

০৯ সেপ্টেম্বর, ২০১৫ ২১:৪৮

জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষের সাথে ঠিকাদারদের মতবিনিময়

জালালাবাদ গ্যাস টিএন্ডডি সিস্টেম লি. এর ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানীর মহাব্যবস্থাপক, উপমহাব্যবস্থাপক সহ অন্যান্য কর্মকর্তাদের সাথে ৮ দফা দাবী নিয়ে জালালাবাদ গ্যাস কন্ট্রাক্টর ওয়েল ফেয়ার এসোসিয়েশনের নেতৃবৃন্দ মতবিনিময় করেছেন।

বুধবার মেন্দিবাগস্থ জালালাবাদ গ্যাস অফিসের হলরুমে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জালালাবাদ গ্যাস টিএন্ড ডি সিস্টেম লি. এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী খন্দকার রেজাউল ইসলাম খান, মহাব্যবস্থাপক পরিকল্পনা খন্দকার মাহবুব আলম, জালালাবাদ গ্যাস কন্ট্রাক্টর ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি মোজাম্মেল হক জিল­ু, সহ সভাপতি জগদীশ চন্দ্র দাস, ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক পরমদ্যুতি দাস প্রদীপ, সহ সাধারণ সম্পাদক নুরুজ আলী দুলাল, রঞ্জন কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান, দপ্তর সম্পাদক আফতাব উদ্দিন, প্রচার সম্পাদক মোঃ জাহাঙ্গীর, সহ দপ্তর সম্পাদক বশিরুল ইসলাম, পান্নালাল রায় প্রমুখ।

জালালাবাদ গ্যাস কন্ট্রাক্টর ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি মোজাম্মেল হক জিল্লুর তার বক্তব্যে বলেন, সিলেটের জালালাবাদ গ্যাসের ঠিকাদাররা বর্তমানে নানাবিধ সমস্যায় জর্জরিত। ঠিকাদাররা আজ মানবেতর জীবনযাপন করছে। তাই ঠিকাদারদের ন্যায্য দাবী, ঠিকাদারদের কাজের মজুরী বর্ধিতকরণ, জোন প্রথা বাতিল, আঞ্চরিক কার্যলয়ে ঠিকাদারদের বসার কক্ষ বরাদ্ধ, আইডি কার্ড ইস্যু, অফিসে দ্রুত কাজের গতি বাড়ানোসহ ৮ দফা দাবী বাস্তবায়নের আহবান জানান তিনি।

এ বক্তব্যের জবাবে জালালাবাদ গ্যাস টিএন্ড ডি সিস্টেম লি. এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী খন্দকার রেজাউল ইসলাম খান বলেন, আপনাদের ৮ দফা দাবী ন্যায়সঙ্গত। পর্যায়ক্রমে এসব দাবীদাওয়া বাস্তবায়ন করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত