ডেস্ক রিপোর্ট

১৩ সেপ্টেম্বর, ২০১৫ ১৮:৫৯

জালালাবাদ থানা তালামীযের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট সদর উপজেলার জালালাবাদ থানা শাখার নব গঠিত পরিষদের অভিষেক ও প্রশিক্ষণ কর্মশালা গতকাল (১২ সেপ্টেম্বর) শনিবার দুপুর ১২ ঘটিকায় সিলেট শহরতলী সোনাতলা সিরাজুল ইসলাম আলিম মাদরাসায় সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, যুগে যুগে ইসলামী সঠিক আদর্শ বিশ্বাসকে ধ্বংশ করে ইসলামের নামে ব্যক্তি মতাদর্শ প্রতিষ্ঠা করতে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে মুনাফিক চক্রের উত্থান ঘটেছে। বর্তমান সময় সেই মুনাফিকদের চক্রান্ত রুখে দিয়ে ইসলামের সঠিক আকিদা বিশ্বাস বাস্তবায়িত করতে হযরত আল্লামা ফুলতলী সাহেব কিবলাহ (রঃ)’র হাতেগড়া ছাত্র সংগঠন তালামীযে ইসলামিয়ার ভূমিকা অপরিসিম। এই ভূমিকা আরো বেগবান করতে তালামীযে ইসলামিয়ার কর্মীরা আরোও ত্যাগী ও কর্মট হয়ে কাজ ক তে হবে।

বক্তারা আরো বলেন- তালামীযে ইসলামিয়া এদেশে একটি আন্দোলন সফল ছাত্র সংগঠনের নাম। হযরত ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর নেতৃত্বে তালামীযে ইসলামিয়া আরবী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবীতে চুড়ান্ত পর্যায়ের আন্দোলন করে আসছিল। বর্তমান সরকার সেই দাবীর প্রতি সম্মান দেখিয়ে আববী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে। এর জন্য আমরা সরকার ও এর সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সিলেট সদর উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী মোঃ নূরুল হক, প্রধান বক্তার বক্তব্য রাখেন তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় নির্বাহী সদস্য সুহায়ীল আহমদ তালুকদার। শাখা সভাপতি আনোয়ার হুসাইনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মাহবুব আহমদ ও প্রচার সম্পাদক রুকন উদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত অভিষেক ও প্রশিক্ষণে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিলেট (পশ্চিম) জেলার প্রচার সম্পাদক মুহাম্মদ আব্দুল করিম, সিলেট সদর উপজেলার সভাপতি মুহাম্মদ ওলীউর রহমান মানিক, সহ সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, প্রচার সম্পাদক আব্দুল খালিক।

শাখার সহ সাধারণ সম্পাদক মুহা. আব্দুল মান্নানের কুরআন তেলাওয়াত ও সহ শিক্ষা সাংস্কৃতিক সম্পাদক জুনেদ আহমদের ইসলামী সংগীতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শাখা সাংগঠনিক সম্পাদক এনামুল হক, অফিস সম্পাদক কুতুব আল ফরহাদ। অন্যান্নদের মধ্যে উপস্থিত ছিলেন শাখা সিনি: সহ সভাপতি ফয়সল আহমদ, সহ সভাপতি শাহীন আহমদ, সহ প্রচার সম্পাদক ওয়ালী উল্লাহ মুহাম্মদ নূমান, অর্থ সম্পাদক কাওছার আহমদ, প্রশিক্ষণ সম্পাদক আনোয়ার হুসেন, নির্বাহী সদস্য শামীম আহমদসহ অধিনস্থ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত