১৩ সেপ্টেম্বর, ২০১৫ ১৯:১০
সুনামগঞ্জের সদর উপজেলার মাইজবাড়ি এলাকা থেকে ২৫ পিস ইয়াবা সহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব-৯ (সিপিসি-৩) সুনামগঞ্জ ক্যাম্প এর সদস্যরা।
র্যাব সূত্রে জানা যায়, রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলাম এর নেতৃত্বে জেলার সদর থানাধীন কোরবান নগর ইউপিস্থ মাইজবাড়ী (বদিপুর) গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে ২৫ পিস ইয়াবা সহ এক জনকে আটক করা হয়। আটক মোঃ ফজলু মিয়া (৩৮) সদর থানার কোরবান নগর ইউপিস্থ মাইজবাড়ী গ্রামের মৃত আব্দুল কুদ্দুস এর ছেলে । গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সুনামগঞ্জ জেলার সদর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীণ।
আপনার মন্তব্য