১৩ সেপ্টেম্বর, ২০১৫ ১৯:৩৭
প্রায় চারশো এতিম শিক্ষার্থীদের প্রতিষ্ঠান সিলেট ইনক্লুসিভ স্কুল অ্যান্ড কলেজ। এই কলেজের উন্নয়নে সব ধরণের সহযোগিতা করা হবে জেলা প্রশাসনের পক্ষ থেকে। স্কুল পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় একথা বলেন সিলেটের জেলা প্রশাসক ও স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. জয়নাল আবেদীন।
তিনি আরো বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের তহবিলে পর্যাপ্ত টাকা নেই সত্য। তবে সেসব কাটিয়ে শিক্ষাকার্যক্রম গতিশীল রাখা হচ্ছে। এবং আগামী এর কার্যক্রম আরো কিভাবে গতিশীল করা যায় সে চেষ্টা আমরা করবো। তবে এক্ষেত্রে স্থানীয় বিত্তশালী এগিয়ে আসার আহবান জানান তিনি।
সিলেট ইনক্লুসিভ স্কুল অ্যান্ড কলেজ এর অধ্যক্ষ মোহাম্মদ আছাদুজ্জামান এর পরিচালনায় আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন সমাজসেবা অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক ইব্রাহিম আল মামুন মোল্লা, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন সেলিম, ব্যাংকার ও রাজনীতিবিদ এপতার হোসেন পিয়ার।
এছাড়া আরো উপস্থিত ছিলেন সিলেট ইনক্লুসিভ স্কুল অ্যান্ড কলেজ এর শিক্ষক আলিফা বেগম, মাসুক আলম, সুরাইয়া আক্তার, আসমা আক্তার, আয়েশা সিদ্দিকা, মাহবুবুর রহমান, মমতাজ সিদ্দিকা, মো. আবুল কাশেম, সিয়াম হোসেন, ফারজানা ইশরাত, রুমি তাহেরা সুইটি ও রোমানা বেগম।
অনুষ্ঠানে স্কুলের প্রায় চার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে ।
আপনার মন্তব্য