সিলেটটুডে ডেস্ক

১৩ সেপ্টেম্বর, ২০১৫ ২৩:১২

শিক্ষার উপর ভ্যাট কোন সভ্য সমাজ মেনে নিতে পারে না- ডা. শাহরিয়ার

এই সরকার শিক্ষকদের মর্যাদা দিতে জানে না। শিক্ষার উপরে ভ্যাট কোন সভ্য সমাজ মেনে নিতে পারে না। তাই শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবিতে ছাত্রদল সহ সবাইকে ঐক্যবদ্ধ হত হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সিলেট মহানগর শাখার উদ্যোগে সদ্য কারামুক্ত ছাত্রদল নেতাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেন।

রবিবার (১৩ সেপ্টেম্বর) নগরীর একটি অভিজাত হোটেলে সদ্য কারামুক্ত ছাত্রদল নেতাদের সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সিলেট মহানগর শাখার যুগ্ম আহবায়ক মাসরুর রাসেলের সভাপতিত্বে এবং সদস্য মুকিত তুহিন ও হাবিবুর রহমানের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, খালেদা জিয়া নির্দেশ দিয়েছেন দলকে তৃণমূল থেকে সুসংগঠিত করতে হবে।

সংবর্ধিতরা হলেন সদ্য কারামুক্ত ছাত্রদল নেতা লিটন আহমদ, আব্দুর রউফ, বুরহান উদ্দিন রাহেল, সাবের আহমদ চৌধুরী, আব্দুল আলিম, নাবিন রাজা চৌধুরী, এম. এ. মান্নান, পল্লব আহমদ, সাব্বির খান, জহিরুল হক শিবলি এবং ইসহাক আহমদ মুসা প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক লোকমান আহমদ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খন্দকার ফয়েজ আহমদ, শাহনেওয়াজ রহমান জুয়েদ, রুনু আহমদ, লুৎফুর রহমান, আব্দুস সালাম, সৈয়দ সেলিম আহমদ, মাহবুব আহমদ চৌধুরী, মোহাম্মদ আব্দুছ ছামাদ, জায়েদুর রহমান জাহেদ, সুলতান আহমদ, আখতার হোসেন, সুমন আহমদ, জাকারিয়া মুন্না, জাহিদ শিকদার প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত