সিলেটটুডে ডেস্ক

১৩ সেপ্টেম্বর, ২০১৫ ২৩:২৮

সিলেটে চালকের উপর সন্ত্রাসী হামলা, এ্যাম্বুলেন্স ভাংচুর

সিলেট নগরীতে এক এ্যাম্বুলেন্স চালকের উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীরা চালক জাবেদ আহমদকে মারধর ছাড়াও এ্যাম্বুলেন্স ভাংচুর, টাকা ও মোবাইল ফোন সেট ছিনিয়ে নেয়।

পরে স্থানীয় লোকজন জাবেদকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করেন।

জাবেদ আহমদ এতিম স্কুল এলাকার কালা মিয়ার ছেলে ও সিলেট ওসমানী মেডিকেল কার-মাইক্রো-এ্যাম্বুলেন্স স্ট্যান্ডের চালক।

শনিবার রাত সাড়ে ৯ টার দিকে বাগবাড়ি এতিম স্কুল পয়েন্ট এ ঘটনা ঘটে। ওইদিন রাত সাড়ে ১১ টায় কোতোয়ালী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগে উল্লেখ করা হয়, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কার-মাইক্রো-এ্যাম্বুলেন্স স্ট্যান্ডের চালক সেলিম দীর্ঘদিন থেকে স্ট্যান্ডে মাদক সেবন করে আসছেন। জাবেদ এতে বাঁধা দিলে এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে বিষয়টি স্ট্যান্ডের অন্য চালকরা সমাধান করেন।

ওই ঘটনার জের ধরে শনিবার রাত সাড়ে ৯ টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে এতিম স্কুল পয়েন্টে সেলিম ওরফে লম্বা সেলিম ও তার লোকজন জাবেদের উপর হামলা চালায়।

এ সময় এ্যাম্বুলেন্সের গ্লাস ভাংচুর করা হয়। পাশাপাশি তারা ১০ হাজার টাকা, মোবাইল ফোন সেট ছিনিয়ে নেয়।

আপনার মন্তব্য

আলোচিত