সুনামগঞ্জ প্রতিনিধি

১৩ সেপ্টেম্বর, ২০১৫ ২৩:৩৭

দক্ষিণ সুনামগঞ্জে চুরির ঘটনাকে কেন্দ্র করে হামলায় নিহত ১, আটক ৩

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে চুরির ঘটনা কে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ১ জন নিহত হয়েছেন আহত হয়েছে ১ জন। এ ঘটনায় ৩ জনকে আাটক করছে পুলিশ। রোববার সন্ধ্যায় উপজেলার জয়কলস ইউনিয়নের গাগলি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত এখলাছুর রহমান (৫৫) উপজেলার গাগলি গ্রামের বাসিন্ধা। হামলার ঘটনায় নিহতদের সৎ মা ময়না বিবি(৭৫) কে আহত অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এখলাছুর রহমানের সৎভাই আলতাবুর রহমানের নারায়নপুর বাজাস্থ মুদি দোকানে শনিবার রাতে চুরি হয়। চুরির এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একই এলাকার আলাল মিয়া, জালাল মিয়াকে রোববার সন্ধ্যায় জিজ্ঞাসাবাদ করতে যান এখলাছুর রহমান ও তার সৎ মা ময়ান বিবি। এসময় আলাল মিয়া ও আত্মীয়স্বজনরা তাদের উপর হামলায় চালায়। এতে দুজনই আহত হলে আশঙ্কাজনক অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এখলাছুর রহমানকে মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে নিহতের ভাতিজা মনু মিয়া বলেন, তার চাচাকে মাথায় ও বুকে ইট দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে।

সুনামগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশিদ জানান, এ ঘটনায় মূল হামলাকারি আলাল মিয়া তার, ছেলে ও শ্যালক কে আটক করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত