সিলেটটুডে ডেস্ক

১৩ সেপ্টেম্বর, ২০১৫ ২৩:৫৮

এপেক্স ক্লাব অব গ্রীণ হিলস এর হুইল চেয়ার বিতরণ

এপেক্স এর সেবা সপ্তাহ উপলক্ষে সিলেট রেলওয়ে স্টেশনের যাত্রীদের ব্যবহারের জন্য এপেক্স ক্লাব অব গ্রীনহিলস এর পক্ষ থেকে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধায় রেল স্টেশনে অনুষ্ঠিত হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে ক্লাবের প্রেসিডেন্ট এপে: শাহেদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বারের সাবেক সভাপতি ও লাইফ গভর্ণর এপে: এডভোকেট আব্দুল খালিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গভর্ণর এপে: আহমদ জাকারিয়া, সিলেট রেলওয়ে স্টেশন মাস্টার কাজী শাহিদুর রহমান, বাকিয়াত উল্লাহ, শহীদুল হক, মো. সেলিম, এপেঃ ছয়ফুল করিম চৌধুরী হায়াত, এপেঃ এডভোকেট গিয়াস উদ্দিন, এপেঃ কাইয়ুম চৌধুরী, এপেঃ জসিম উদ্দিন, এপেঃ আদিল হোসেন, এপেঃ এমদাদুর রহমান, এপেঃ এডভোকেট আব্দুল খালিক, এপে:নাজমুল হুদা, এপে:আবু হানিফ তুহিন, এপে: ইফতেখার মনি, এপে: এডভোকেট আতিকুল হক, এপে: বেলাল উদ্দিন প্রমুখ।

পরে এপেক্স ক্লাব অব গ্রীণ হিলস এর দেয়া হুইল চেয়ারগুলো গ্রহণ করেন স্টেশন মাস্টার কাজী শহিদুল হক।

আপনার মন্তব্য

আলোচিত