১৪ ডিসেম্বর, ২০১৯ ১৮:১২
জুড়ীতে ভারতীয় মদসহ একজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাতে উপজেলার শিলুয়া চা বাগান এলাকার তেজ বাহাদুর এর পুত্র রাম লাল (২৫) কে ৬ বোতল ভারতীয় মদসহ আটক করে জুড়ী থানা পুলিশ। শনিবার তাকে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়।
জুড়ী থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, আমরা মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ অবস্থান নিয়েছি। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
আপনার মন্তব্য