সিলেটটুডে ডেস্ক

২২ ডিসেম্বর, ২০১৯ ১৮:৪৮

জৈন্তাপুরে ইয়াবাসহ গ্রেপ্তার ১

সিলেটের জৈন্তাপুর থানা এলাকা হতে ৫৫৫ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র‍্যাব)।

রোববার (২২ ডিসেম্বর) দুপুর ১টা ৪০মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এ অভিযান চালিয়ে ঐ ব্যক্তিকে আটক করে। জৈন্তাপুর থানাধীন হরিপুর বাজারের মেসার্স শাহ মাদার ফিলিং স্টেশন এর বিপরীতে জনৈক তারেক এর মুদির দোকানের ভিতর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর একটি দল মেজর ইশতিয়াক ও এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

আটককৃত আসামির নাম জয়নাল আবেদিন (৩৫)। সে গোলাপগঞ্জের বাঘা উওর গোলাপ নগরের মৃত আফতাব আলীর ছেলে।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে সিলেট জেলার জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত