বড়লেখা প্রতিনিধি

১৭ সেপ্টেম্বর, ২০১৫ ১৮:০৭

বড়লেখায় প্রসবজনিত ফিস্টুলা বিষয়ক অবহিতকরণ সভা

মৌলভীবাজারের বড়লেখায় স্বাস্থ্য পরিদর্শক, সহ-স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারীদের নিয়ে দিনব্যাপী প্রসবজনিত ফিস্টুলা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে ২ সেশনে অনুষ্ঠিত সভায় পরিসংখ্যানবিদ সুমন কুমার দাসের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু নাইম মাহমুদ হাসান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডা. মো: ইব্রাহীম, ডা. জহিরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, বিডাব্লিউএইচসি’র কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসী, সাংবাদিক তপন কুমার দাস প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত