২৩ সেপ্টেম্বর, ২০১৫ ২২:৩৪
নগরীতে জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে স্বাদ এন্ড কোংসহ ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে। বুধবার ১টা থেকে নগরীর বন্দর বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শাহাদাত হোসেন এবং শাহিদুল ইসলাম।
অভিযানে সহায়তা করেন জেলা স্যানিটারী ইন্সেপেক্টর স্নিগ্ধেন্দু সরকার। অভিযানে ২টি রেস্টুরেন্ট ও একটি স্বাদ এন্ড কোং মিষ্টি ঘর থেকে মোট ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বন্দর বাজারে অবস্থিত স্বাদ মিষ্টি ঘরে ১২ হাজার টাকা, সিটি হার্ট রেষ্টুরেন্টে ১০ হাজার টাকা ও মুসলিম রেষ্টুরেন্টে ৫হাজার টাকা জরিমানা করা হয়।
আপনার মন্তব্য