২৩ সেপ্টেম্বর, ২০১৫ ২২:৫১
মৌলভীবাজারের বড়লেখায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শতাধিক সিএনজি অটোরিক্সা চালকের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। বুধবার রাত সাড়ে ৮টায় শহরের উত্তর চৌমহনী ষ্ট্যান্ড কমিটির আয়োজনে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ।
ষ্ট্যান্ড কমিটির সভাপতি আব্দুল হকের সভাপতিত্বে ও সম্পাদক রফিক উদ্দিন ও শাওন আহমদের যৌথ পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্ঠা প্রবাসী ফয়ছল আহমদ, উপজেলা শ্রমিক লীগ সভাপতি আবুল হোসেন, সদস্য মঈন উদ্দিন, ষ্ট্যান্ড কমিটির সহ-সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক মাছুম আহমদ প্রমুখ।
আপনার মন্তব্য