নিউজ ডেস্ক

২৪ সেপ্টেম্বর, ২০১৫ ১১:১৭

জকিগঞ্জে ফেনসিডিলসহ আটক ২

জকিগঞ্জ সীমান্তে ১৫০ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার সীমান্তবর্তী লক্ষ্মীবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, গোয়াইনঘাট উপজেলার সালুটিকর মিত্রিমহল গ্রামের আহম্মদ আলীর ছেলে জালাল আহম্মেদ (১৬) ও একই এলাকার মকবুল আলীর ছেলে মোতালেব মিয়া (১৭)।

৪১ বিজিবি ব্যাটালিয়নের লক্ষ্মীবাজার বিওপি কমান্ডার নায়েব সুবেদার আজিজুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিএনজি চালিত একটি অটোরিকশা থেকে ১৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই যুবককে আটক করা হয়।

ফেনসিডিলসহ আটক যুবকদের জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত