০৭ মে, ২০২০ ২৩:৩৪
হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা এলাকা থেকে গাঁজাসহ ১ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
বৃহস্পতিবার (৭ মে) গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন মজর আহমেদ নোমান জাকি ও এএসপি মো. আনোয়ার হোসেন।
গ্রেপ্তারকৃত আসামির নাম ও ঠিকানা- সোহেল সাঁওতাল (৩২), পিতা- রবিন্দ্র সাঁওতাল, সাং- লোহারপুল বস্তি, থানা- চুনারুঘাট, জেলা- হবিগঞ্জ।
র্যাব জানায়, অভিযানে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন চাঁনপুর সাকিনস্থ রাবার বাগান সামনে থেকে ১৪.৫ কেজি গাঁজা ও ১টি মোবাইলসহ ১ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
আপনার মন্তব্য