১৭ মে, ২০২০ ১৯:১২
শায়েস্তাগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
রোববার (১৭ মে) দুপুরে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাত রানা শহরের বিভিন্ন দোকানে অভিযান চালান।
এ সময় স্বাস্থ্যবিধি না মেনে বেচাকেনা করায় মনিহার বস্রালয়কে ৩ হাজার, আলী ক্লথ স্টোরকে ২ হাজার ও মাছ ব্যবসায়ী জানে আলমকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এরপরে শায়েস্তাগঞ্জের বিভিন্ন মার্কেটে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, আপনাদেরকে অনুরোধ করছি দোকানপাট বন্ধ রাখেন। এখন পর্যন্ত শায়েস্তাগঞ্জে ১৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ল্যাব থেকে ১৭ জনেরই নেগেটিভ এসেছে। কিন্তু আপনাদের কারনে মনে হচ্ছে করোনা আসতে আর দেরি হবে না।
আপনার মন্তব্য