সিলেটটুডে ডেস্ক

১৩ মে, ২০১৬ ০৯:৩৭

নোয়াপাড়ায় প্রতিবেশীর গুলিতে নিহত ১, আহত

কুমিল্লার নোয়াপাড়ার প্রতিবেশীর গুলিতে ১ জন নিহত এবং আরও ৩ জন আহত হয়েছেন।

গুলিতে নিহত ব্যক্তির নাম এ কে এম রকিব উদ্দিন মুকুল। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

শুক্রবার (১৩ মে) সকাল সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে।

নিহত মুকুল নোয়াপাড়ার ইউনুস মিয়ার ছেলে। আহতদের মধ্যে রিফাত নামে একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। অপর আহত রিপন ও সাইফুলকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুমিল্লা কোতোয়ালী মডেল থানার পরিদর্শক তদন্ত সামছুদ্দিন জানান, পূর্ব শত্রুতার জের ধরে ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। হামলাকারীরা প্রতিবেশী।

আপনার মন্তব্য

আলোচিত