২১ মে, ২০১৬ ১২:৫৪
ঘূর্ণিঝড় ‘রোয়ানু’র প্রভাবে প্রচন্ড ঝড়ে সীতাকুণ্ডে ঘরের উপর গাছ ভেঙ্গে পড়ে মা-ছেলে নিহত হবার খবর পাওয়া গেছে ।
শনিবার (২১ মে) সকাল ৯টার দিকে সীতাকুণ্ডের জঙ্গল ছলিমপুরের কালাপানিয়া পাহাড়ের লোকমান কলোনিতে এ ঘটনা ঘটে।
নিহত মা-ছেলে হলেন, কলোনির বাসিন্দা রফিকের স্ত্রী কাজল বেগম (৫০) ও ছেলে বেলাল প্রকাশ আবু (১০)। সীতাকুণ্ডের কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ হারুন পাশা বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ঘূর্ণিঝড় ‘রোয়ানু’র প্রভাবে উপকূলীয় অঞ্চলসহ সারাদেশব্যাপী তীব্র ঝড়বৃষ্টি চলছে। চট্টগ্রাম বন্দর থেকে ৩৯০ কিলোমিটার দূরে অবস্থান করছে রোয়ানু । শনিবার বিকেলের মধ্যে উপকূলীয় অঞ্চলে এটি আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আপনার মন্তব্য