সিলেটটুডে ডেস্ক

২৫ মে, ২০১৬ ২২:৪০

শেয়ারবাজারে ‘লোকসান সইতে না পেরে’ বিনিয়োগকারীর আত্মহত্যা

তিন বছরে আত্মীয়-স্বজনদের কাছ থেকে ১২/১৪ লাখ টাকা নিয়ে শেয়ারবাজারে বিনিয়োগ করে সব টাকাই লোকসান দিয়ে চরম হতাশাগ্রস্ত অবস্থায় এক যুবক আত্মহত্যা করেছেন।

বুধবার রাজধানী ঢাকার সবুজবাগ থানার মাদারটেক এলাকা থেকে শাহরিয়ার (৩৫) নামে এই শেয়ার ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে।


বুধবার সকাল ১০টায় দিকে লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত শাহরিয়ার শেয়াবাজারের বিনিয়োগকারী ছিলেন বলে জানা গেছে।

সবুজবাগ থানার এসআই সুলাইমান জানান, মাদারটেক বাজার গলির ৯১/৮ বাড়ির দ্বিতীয় তলায় একটি কক্ষ থেকে ঝুলন্ত অবস্থা ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে বড় ধরনের লোকসানে পড়ে তিনি চরম হতাশাগ্রস্থ ছিলেন। পাওনাদার ও পারিবারের চাপেও মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন।

উল্লেখ্য, শেয়ারবাজারে ২০১০ সালের ধ্বসের রেশে লোকসানের কবলে পড়ে এর আগে পর্যন্ত ছয় বিনিয়োগকারী আত্মহত্যা করেন। এনিয়ে আত্মহত্যাকারীর সংখ্যাটি দাঁড়াল সাতে। 

আপনার মন্তব্য

আলোচিত