২৬ মে, ২০১৬ ১৩:৫১
রাঙ্গামাটিতে তোফাজ্জল হোসেন (৩৪) নামে এক কম্পিউটার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২৬ মে) সকালে জেলার বাঘাইছড়ি সড়কের সেগুনবাগান নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত তোফাজ্জল হোসেন খাগড়াছড়ি শহরের কম্পিউটার ব্যবসায়ী।
জানা যায়, বুধবার ব্যবসার কাজে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা এলাকায় যান খাগড়াছড়ি শহরের 'জননী কম্পিউটার' নামক প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী তোফাজ্জল হোসেন।
বৃহস্পতিবার সকালে লেনদেন সেরে খাগড়াছড়ি ফিরছিলেন তিনি। রাঙ্গামাটির বাঘাইছড়ি সড়কের সেগুনবাগান নামক স্থানে পৌঁছামাত্র তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তাঁর মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নিহত ব্যবসায়ীর লাশ খাগড়াছড়ি নিয়ে আসা হচ্ছে বলে জানা গেছে।
আপনার মন্তব্য