সিলেটটুডে ডেস্ক

২৭ মে, ২০১৬ ১৫:৩০

মাদারীপুরে ব্রিজের রেলিং ভেঙ্গে বাস খাদে, বহু হতাহতের শঙ্কা

মাদারীপুর জেলার সমাদ্দার এলাকায় একটি যাত্রীবাহী বাস ব্রিজের রেলিং ভেঙ্গে খাদে পড়ে গেছে। এই ঘটনায় এখন পর্যন্ত ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে।  আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন।

জানা যায়, শুক্রবার (২৭ মে) দুপুরে যাত্রীবাহী দ্রুতগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ের সমাদ্দার এলাকায় ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ে যায়। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন হতাহতদের উদ্ধারে কাজ চালাচ্ছে স্থানীয় প্রসাশন।

আপনার মন্তব্য

আলোচিত