সিলেটটুডে ডেস্ক

০৬ জুন, ২০১৬ ১৪:০২

আশুলিয়ায় ককটেল হামলা, আহত ৪

সাভারের আশুলিয়ায় ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে দুই হোটেল কর্মচারীসহ চারজন আহত হয়েছেন। আহতদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল ৬টার দিকে আশুলিয়ার পলাশবাড়ী এলাকার হাজী জয়নুদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় একজন।  

এতে বিল্লাল ও সামির উদ্দিনসহ সেখানকার এক হোটেলের দুই কর্মচারীসহ চারজন আহত হন। গুরুতর আহত সামির উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মলয় কুমার সাহা ককটেল বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করে জানান, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে।

আপনার মন্তব্য

আলোচিত