০৬ জুন, ২০১৬ ১৫:৩২
ময়মনসিংহের ত্রিশালে রাধাকৃষ্ণ মন্দিরের ভিতর থেকে দুটি পেট্রোলবোমা উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৬ জুন) সকালে আমিরাবাড়ী ইউনিয়নের গুজিয়াম টানপাড়ায় ওই মন্দির থেকে পেট্রোলবোমা উদ্ধার করা হয়।
ত্রিশাল থানার ওসি মনিরুজ্জামান জানান, সকালে রাধাকৃষ্ণ মন্দিরের ভিতরে পেট্রোলবোমা পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে দুটি পেট্রোলবোমা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
আপনার মন্তব্য