সিলেটটুডে ডেস্ক

১৪ আগস্ট, ২০২০ ১৪:৫৭

করোনায় আক্রান্ত মেহেরপুরের এমপি খোকন

মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন ও তার পরিবারের ৬ সদস্যের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দীন।

এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা ৩২৪ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬৩ জন। এছাড়াও মারা গেছেন ৮ জন।

সিভিল সার্জন জানান, কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে ২৪টি নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ১০ জন করোনা পজিটিভ। আক্রান্তরা নিজনিজ বাড়ি থেকে চিকিৎসাসেবা নেবেন। এছাড়া বিধি অনুযায়ী প্রশাসনের পক্ষ থেকে তাদের বাড়ি লকডাউন করা হবে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে করোনা আক্রান্তদের সার্বিক খোঁজ খবর নেওয়া হচ্ছে।

এ সময় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত