সিলেটটুডে ডেস্ক

১০ এপ্রিল, ২০২০ ২২:২২

চট্টগ্রামে আরও দুইজনের করোনা শনাক্ত

ছবি: প্রতীকী

চট্টগ্রাম নগরীতে আরও দু’জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন সেখানকার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক। এনিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগী সংখ্যা দাঁড়াল সাতজনে।

শুক্রবার রাত ৯টায় চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির বলেন, ফৌজদারহাটের বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ বিআইটিআইডিতে শুক্রবারে নমুনা পরীক্ষায় শনাক্ত দু’জন নগরীর বাসিন্দা। তাদের মধ্যে একজন নগরীর ফিরিঙ্গীবাজারের বাসিন্দা এবং আরেকজন নগরীর ইস্পাহানির গোলচত্বর এলাকার।

আক্রান্ত ব্যক্তি দুজনই পুরুষ জানিয়ে স্বাস্থ্য পরিচালক আরও বলেন, একজনের বয়স ৩৫, আরেকজনের ৫০। পরীক্ষা এখনো চলমান আছে। শেষ হলে মোট কতজনের পরীক্ষা হয়েছে সেটা বলা যাবে।

চট্টগ্রামে এরআগে পাঁচজনের করোনা সংক্রমণ শনাক্ত হয়। এদের মধ্যে নগরীর দামপাড়ার বাসিন্দা বাবা-ছেলে। বুধবার শনাক্ত হওয়া তিনজনের একজন নারীর বাসা নগরীর হালিশহরে। অন্যদুজন নগরীর সাগরিকা এবং সীতাকুণ্ডের। তারা পাঁচজনই রয়েছে জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে।

আপনার মন্তব্য

আলোচিত