২২ এপ্রিল, ২০২০ ১৬:২১
যশোরের শার্শা উপজেলায় প্রথমবারের মতো একজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। তিনি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা এবং শার্শা সদরের কামারবাড়ী মোড়ের বাসিন্দা।
বুধবার (২২ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইউসুফ আলী।
তিনি বলেন, মঙ্গলবার পর্যন্ত মোট ৩৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষায় পাঠানো হয়েছিলো। আজ সকালে তাদের প্রতিবেদন পাওয়া গেছে। এর মধ্যে একজনের পজিটিভ এসেছে।
বিজ্ঞাপন
করোনা আক্রান্ত ব্যক্তি বর্তমানে লক্ষণপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বে আছেন। এ ঘটনার পর শার্শার স্বাস্থ্য দপ্তরে চরম আতঙ্ক বিরাজ করছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা কিছুদিন হঠাৎ শরীরে জ্বর-জ্বর অনুভব করলে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ে পাঠানো হয়।
আপনার মন্তব্য