নিজস্ব প্রতিবেদক

২২ এপ্রিল, ২০২০ ২৩:৫৮

সিলেটে নতুন আক্রান্তদের ৫ জন হবিগঞ্জের, সুনামগঞ্জের ৪ জন

করোনাভাইরাস

বুধবার সিলেটে একদিনে ১৩ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৫ জনই হবিগঞ্জ জেলার। বাকি আক্রান্তদের ৪ জন সুমানগঞ্জের এবং সিলেট ও মৌলভীবাজারে রয়েছেন ২ জন করে।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়। হবিগঞ্জে ৫ জন আক্রান্ত হওয়ার বিষয়টি জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মোখলেসুর রহমান নিশ্চিত করেছেন।

এনিয়ে হবিগঞ্জে করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৮ জনে। সোমবার একদিনেই এ জেলায় ১০ জন রোগী শনাক্ত হয়েছিলেন। 

বিজ্ঞাপন



এরআগে বুধবার রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় ১৩ জনের করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন এই হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়।

তিনি জানান, বুধবার ওসমানীতে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ১৩ জনের করোনা শনাক্ত হয়।

এনিয়ে সিলেট বিভাগে মোট ৩৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলেন। এর মধ্যে সিলেট জেলার ৬ জন, হবিগঞ্জের ১৮ জন, মৌলভীবাজারের ৩ জন ও সুনামগঞ্জের ৬ জন রয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত