নিজস্ব প্রতিবেদক

২৫ এপ্রিল, ২০২০ ১২:৫৬

করোনায় এক যুক্তরাষ্ট্রেই মৃত্যু ৫২ হাজার

করোনাভাইরাস সংক্রমণে সারাবিশ্বে মৃত্যু প্রায় দুই লাখের মত মানুষের, কিন্তু এক মার্কিন যুক্তরাষ্ট্রেই মৃত্যুর সংখ্যা ৫২ হাজারেরও বেশি।

শনিবার (২৫ এপ্রিল) সকাল পর্যন্ত আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, আমেরিকায় এ পর্যন্ত ৫২ হাজার ১৯৩ জন করোনা আক্রান্ত রোগীর মারা গেছেন এবং আক্রান্ত হয়েছেন ৯ লাখ ২৫ হাজার ২৩২ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১০ হাজার ৪৩২ জন।

বিজ্ঞাপন

নিউ ইয়র্কে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬৮ হাজার ৫৮১ জনে এবং মৃত্যু হয়েছে ২১ হাজার ২৮৩ জনের। নিউ জার্সিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৫ জন, মৃত্যু হয়েছে ৫ হাজার ৪২৮ জনের। ক্যালিফোর্নিয়া, পেনসিলভানিয়া, লিনিওস, লুইসিয়ানায় মৃতের সংখ্যা হাজারের বেশি এবং আক্রান্তের সংখ্যা ৩০ হাজারেরও বেশি।

মিশিগানে মৃত্যু হয়েছে ২ হাজার ৯৭৭ জনের এবং ম্যাসচেস্টাসে মৃত্যু হয়েছে ২ হাজার ৩৬০ জনের।

বিজ্ঞাপন

করোনায় বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমেরিকা। এরপরই এই তালিকায় নাম রয়েছে ইতালি, স্পেন ও ফ্রান্সের। তবে সেসব দেশে কমছে মৃতের সংখ্যা আর বাড়ছে সুস্থতার সংখ্যা।

আপনার মন্তব্য

আলোচিত