০৭ জানুয়ারি, ২০২৪ ১০:৩০
চলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ; শুরু হয়েছে সকাল ৮টায়, শেষ হবে বিকেল ৪টায়। শীতকে উপেক্ষা করে সকাল থেকেই সিলেটের মালিনিছড়া চা বাগান কেন্দ্রে ভোটার উপস্থিতি চোখে পড়ার মতো।
সিলেটের মালিনিছড়া চা বাগান থেকে সিলেটটুডের প্রতিবেদক জানান, ভোটগ্রহণ শুরুর আগে থেকেই ভোটাররা কেন্দ্রে আসতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতও বাড়তে থাকে। এ সময় কেন্দ্রে তাদের দীর্ঘ লাইন দেখা গেছে। কেন্দ্রে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
আপনার মন্তব্য