২৭ মার্চ, ২০২৬ ২৩:৫৭
লেখক ও এক্টিভিস্ট শাহারিয়ার কবিরকে হত্যা মামলায় গ্রেপ্তার নিয়ে প্রশ্ন তুলেছেন আরেক লেখক ও এক্টিভিস্ট অধ্যাপক আনু মুহাম্মদ।
তিনি প্রশ্ন তুলেছেন- ‘যুদ্ধাপরাধীদের বিচারের জন্য লেগে থেকে কাজ করাই কি জামায়াত প্রভাবিত অন্তর্বর্তী সরকারের কাছে শাহরিয়ার কবিরের আসল অপরাধ?’
শুক্রবার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে আনু মুহাম্মদ এই প্রশ্ন তুলেন।
স্ট্যাটাসে আনু মুহাম্মদ লেখেন- ‘ওদের জানিয়ে দাও’, ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’সহ বেশ কয়টি অসাধারণ গ্রন্থের লেখক এবং ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’র অন্যতম সংগঠক শাহরিয়ার কবিরকে কেন খুনের মিথ্যা মামলায় এতমাস ধরে আটক রাখা হয়েছে, জামিনও দেয়া হচ্ছে না? তাকে গ্রেপ্তারের পরই আমি এ নিয়ে প্রশ্ন তুলেছিলাম।
যুদ্ধাপরাধীদের বিচারের জন্য লেগে থেকে কাজ করাই কি জামায়াত প্রভাবিত অন্তর্বর্তী সরকারের কাছে শাহরিয়ার কবিরের আসল অপরাধ? এ ছাড়া আমি আর কোনো কারণ খুঁজে পাই না। নির্বাচিত সরকারের কাছে দাবি জানাই অন্তর্বর্তী সরকারের কলঙ্ক বয়ে বেড়াবেন না। অবিলম্বে শাহরিয়ার কবিরসহ মিথ্যা মামলায় অথবা বিনা বিচারে আটক সবাইকে মুক্তি দিন। মিথ্যা মামলায় অন্যায়ভাবে আটক ব্যক্তিদের মুক্তি দাবি করবার জন্য তাদের রাজনীতির সাথে একমত হতে হবে না।
আপনার মন্তব্য