সিলেট টুডে ডেস্ক

৩১ জানুয়ারি, ২০১৫ ১০:৪৫

রিজভী গ্রেফতার

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে ঢাকার একটি বাড়ি থেকে গভীর রাতে গ্রেপ্তার করেছে র‌্যাব, যিনি অবরোধের শুরু থেকেই ‘অজ্ঞাত স্থান থেকে’ নিয়মিত বিবৃতি দিয়ে দলের অবস্থান জানিয়ে আসছিলেন ।

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে ঢাকার একটি বাড়ি থেকে গভীর রাতে গ্রেপ্তার করেছে র‌্যাব, যিনি অবরোধের শুরু থেকেই ‘অজ্ঞাত স্থান থেকে’ নিয়মিত বিবৃতি দিয়ে দলের অবস্থান জানিয়ে আসছিলেন ।

সর্বশেষ শুক্রবার বিকেল ৫টায় দলের পক্ষে এক বিবৃতিতে অবরোধের পাশাপাশি সারাদেশে রোববার থেকে টানা তিন দিনের হরতাল কর্মসূচি ঘোষণা করেন তিনি।

ওই ঘোষণার ১০ ঘণ্টার মাথায় তাকে গ্রেপ্তার করা হলো।

র‌্যাবের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে  বলেন, “শুক্রবার রাত পৌনে ৩টার দিকে রুহুল কবির রিজভীকে বারিধারার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।”

আপনার মন্তব্য

আলোচিত