নিজস্ব প্রতিবেদক

১৯ সেপ্টেম্বর, ২০২৬ ২১:০৬

শাহজালাল মাজারের ডেগে শেখ হাসিনাকে ‘ফিরিয়ে আনতে’ চিঠি

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও দানের ডেগের টাকা গণনার সময় শেখ হাসিনাকে দেশে ফেরার প্রত্যাশা জানিয়ে একটি চিঠি পাওয়া গেছে। চিঠিতে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে বাংলার মাটিতে ফিরিয়ে দেওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে মাজারের দানবাক্স ও দানের ডেগের টাকা গণনার সময় চিঠিটি পাওয়া যায়।

চিঠিতে শেখ হাসিনাকে জালিমদের হাত থেকে রক্ষা করায় আল্লাহর নিকট শুকরিয়া আদায় করা হয়েছে।

চিঠিতে প্রেরক লিখেন, 'আমার মহান সৃষ্টিকর্তা আপনার নেক বান্দা হযরত শাহ্জালাল (রা)। আল্লাহ্ আপনি সব জানেন, প্রিয় মাতৃভূমি আজ কঠিন কারাগার। তুমি আল্লাহ্ আমার প্রিয় নেত্রী শেখ হাসিনাকে জান রক্ষা করেছেন এই জালিমদের হাত থেকে। তার জন্য তোমার এবং তোমার অলির দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ্ আপনি আবার তাকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে দিন। আবার তাকে আপনি প্রধানমন্ত্রী হিসাবে বাংলার মাটিতে ফিরিয়ে দিন। আমিন।'

আপনার মন্তব্য

আলোচিত