২৭ ফেব্রুয়ারি , ২০১৫ ০২:১৮
বিজ্ঞান লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় হত্যার প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আজ প্রগতিশীল ও সাম্প্রদায়িকতাবিরোধী লেখক এবং ব্লগার অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যার প্রতিবাদে আজ শুক্রবার বেলা ৩ টায় নগরীর বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে।
নগরীর কেন্দ্রীয় চৌহাট্টাস্থ শহীদ মিনার প্রাঙ্গণে এই বিক্ষোভ কর্মসূচীর আয়োজন করেছে ব্লগার ও অনলাইন এক্টিভিস্ট ফোরাম সিলেট।
এতে সকল নগরবাসীকে উপস্থিত থেকে এমন বর্বোরোচিত হত্যার প্রতিবাদে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা। উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় চলমান একুশে বইমেলা প্রঙ্গণে ধর্মীয় উগ্রবাদীরা কুপিয়ে হত্যা করে লেখক ও ব্লগার অভিজিৎ রায়কে। জঙ্গিদের হামলায় গুরুতর আহত অভিজিৎ রায়ের স্ত্রী বণ্যা আশঙ্কজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
যুক্তরাষ্ট্র প্রবাসী প্রকৌশলী অভিজিৎ রায় বইমেলা উপলক্ষ্যেই দুই সপ্তাহ আগে দেশে এসেছিলেন।
আপনার মন্তব্য