নিজস্ব প্রতিবেদক

২৫ জুলাই, ২০২৬ ১৭:০৬

সকল শিক্ষা মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বর্তমানে বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম ও মাদ্রাসা শিক্ষা—এই ভিন্ন ভিন্ন ধারায় আমরা শিক্ষার্থীদের গড়ে তুলছি। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে যদি সঠিক শিক্ষার মান ও প্রয়োজনীয় বিষয় নিশ্চিত করা না যায়, তবে পরবর্তীতে উচ্চশিক্ষা ও চাকরির ক্ষেত্রে শিক্ষার্থীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

একই দেশের অভ্যন্তরে শিক্ষা ব্যবস্থার ভিন্নতার কারণে যাতে বিভিন্ন যোগ্যতার ও ভিন্ন প্রকৃতির জনগোষ্ঠী তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক করে মন্ত্রী সকল শিক্ষা মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনার আহ্বান জানান। তিনি বলেন, বাংলা বা ইংরেজি মাধ্যম যা-ই হোক না কেন, শিক্ষার মানদণ্ডে একটি কাছাকাছি বা সমান মান ধরে রাখতে হবে। পাশাপাশি আধুনিক সময়ের চাহিদা অনুযায়ী সকল মাধ্যমে আইটি শিক্ষা ও কম্পিউটার প্রশিক্ষণকে মৌলিক বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করা জরুরি।

শনিবার (২৫ জুলাই) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘রাইজ’ এবং ‘ইউরো কিডস’ স্কুলের বার্ষিক গ্রাজুয়েশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অতিথির বক্তব্যে রয়েল এডুকেয়ার লিমিটেডের চেয়ারম্যান ফয়সল আহমদ চৌধুরী বলেন, আমাদের শিক্ষার্থীরা যাতে বিশ্বের সাথে তাল মিলিয়ে লেখা পড়া করতে পাড়ে সেজন্য সব ধরনের কাজ চালিয়ে যাচ্ছে আমাদের এই দুটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে লেখা পড়া করে আমাদের অনেক শিক্ষার্থী বিশ্বের বিভিন্ন দেশের নামি-দামি বিশ্ববিদ্যালয়ে সুনামের সাথে লেখাপড়া করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ খাইরুল ইসলাম, সিলেট উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (এসএমপি) মো. এনামুল হক, সিলেট এর পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ জাবের সাদেক, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেইন চৌধুরী, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির সহ সভাপতি মাহবুব কাদির শাহি প্রমুখ।

অণুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন করে শুল্ক আরোপের খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলে মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, এ ধরনের অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে বর্তমানে ইউরিয়া সারের পর্যাপ্ত মজুদ রয়েছে। তাই সার সংকট বা সরবরাহ নিয়ে কৃষকদের দুশ্চিন্তার কোনো কারণ নেই।

আপনার মন্তব্য

আলোচিত