অনলাইন ডেস্ক

১৪ আগস্ট, ২০১৬ ০৩:৩৯

নিউইয়র্কে সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশী ইমাম খুন

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক বাংলাদেশী ইমামকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত পরিচয় সন্ত্রাসীরা। এছাড়া এ ঘটনায় আহত আরও এক বাংলাদেশী।

নিহতের নাম মাওলানা আলাউদ্দিন আকনজি। এবং আহত হয়েছেন তারা মিয়া, তাঁকে হাসপাতালে চিকিৎসা ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থাও আশংকাজনক।   
 
শনিবার (১৩ আগস্ট) স্থানীয় সময় দুপুর ১টা ৫০ মিনিটে লিবার্টি অ্যাভিনিউ এর কাছে এঘটনা ঘটে। প্রাথমিকভাবে আলাউদ্দিন আকনজি ও তারা মিয়ার বিস্তারিত পরিচয় পাওয়া যায় নি, একই সঙ্গে হামলাকারীদের তথ্যও জানা যায় নি। খবর সূত্র সিবিএস।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, ইমাম আলাউদ্দিন আকনজি জোহরের নামায পড়ানো শেষে বাসায় ফেরার পথে দুর্বৃত্তদের হাতে গুলিবিদ্ধ হন।  
 
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে কেনো তাদের গুলি করা হয়েছে তা জানা যায়নি।

আপনার মন্তব্য

আলোচিত